• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন / ২১৩
গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

“আজকের শিশু – আগামী দিনের ভবিষ্যৎ” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে সোমবার (১৩ এপ্রিল) সকালে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাঃ প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

অনুষ্ঠানে টবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার।

এ সময় স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকগণ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ কে এম বাবর এমপি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও সন্মাননা ক্রেস্ট তুলে দেন।