• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

খুলনায় সন্ত্রাসী হামলায় যুবক গুলিবিদ্ধ, পরে ঢাকায় রেফার


প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ১১:২৫ অপরাহ্ন / ১৪৪
খুলনায় সন্ত্রাসী হামলায় যুবক গুলিবিদ্ধ, পরে ঢাকায় রেফার

খুলনা ব্যুরোঃ খুলনা নগরীর নিরালা মোড় এলাকার জাহিদুর রহমান ক্রস রোডে ১লা মার্চ ২০২৬ আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটে সময় সন্ত্রাসীদের গুলিতে ও কুপিয়ে গুরুতর জখম হয়েছেন আঃ আজিজ (৩৫)। তিনি বাগমারা মেইন রোড ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা এবং খলিলুর রহমানের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হঠাৎ করে আঃ আজিজের ওপর হামলা চালায়। প্রথমে তাকে গুলি করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা-এ রেফার করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।