• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সমাজকল্যাণ সহায়তা কর্মসূচির প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন / ১০৪
সমাজকল্যাণ সহায়তা কর্মসূচির প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ খুলনার কয়রায় ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে এমসিসি ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এসিস্ট্যান্স প্রোগ্রাম (এমসিসি) এর “উন্নয়ন ও সমাজকল্যাণ সহায়তা কর্মসূচির প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ফেইথ ইন এ্যাকশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্যের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, কৃষি কর্মকর্তা তিলোদক কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা তপন কুমারসহ অন্যান্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন য্যাকব টিটু পিনারু (প্রকল্প ব্যবস্থাপক, মুক্তির আহ্বান), ফারহানা জাহান (প্রকল্প কর্মকর্তা, মুক্তির আহ্বান), মো. মফিজুল ইসলাম (ফিল্ড অর্গানাইজার, এফএসএল প্রকল্প), রাসেল আহমেদ (ফিল্ড অর্গানাইজার, এফএসএল প্রকল্প) এবং সাধনা মুন্ডা (ফিল্ড অর্গানাইজার, এফএসএল প্রকল্প)।
কর্মশালায় কর্মসূচির প্রথম বছরের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।