• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

যশোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত, আহত ১


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ১:৪০ অপরাহ্ন / ৪২
যশোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত, আহত ১

আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্য সিপাহী মো. মহিউদ্দিন। এই দুর্ঘটনায় কামরুল ইসলাম নান্টু নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​নিহত মহিউদ্দিন যশোর সদর উপজেলার খাজুরা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মো. শহিদুল ইসলামের মেজো ছেলে। অন্যদিকে, আহত নান্টু একই উপজেলার চন্ডিপুর গ্রামের মুরাদ বিশ্বাসের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত নান্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

​পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘাতক যানটি শনাক্ত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন। বিজিবি সদস্যের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।