• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ যুবক-যুবতী আটক : বিভিন্ন মেয়াদে সাজা


প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন / ৬৬
পাইকগাছায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ যুবক-যুবতী আটক : বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পাঁচ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ দল নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পৌর সদরের হাসপাতাল রোড এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই বিশ্বজিৎ সরকার, সুমন গাইন ও কৃপাসিন্ধু ওই সড়কের সাবেক এক নারী কমিশনারের বাড়িতে অভিযান চালান। সেখান থেকেই অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়।

আটককৃতদের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলাসহ পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে আইনি কারণে তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আটকের পর তাদের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকেই বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পৌর এলাকায় এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। সামাজিক শৃঙ্খলা রক্ষায় আমাদের এ অভিযান নিয়মিত চলবে।