• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

খুলনা মেডিকেলে ১০ মাসের শিশুর মৃত্যু : চিকিৎসায় অবহেলার অভিযোগ


প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন / ৭৮
খুলনা মেডিকেলে ১০ মাসের শিশুর মৃত্যু : চিকিৎসায় অবহেলার অভিযোগ

খুলনা ব্যুরোঃ উন্নত চিকিৎসার আশায় ঝিনাইদহ থেকে খুলনায় আনা হয়েছিল ১০ মাস বয়সী শিশু শামীমকে। তবে পরিবারের সেই আশার অবসান ঘটেছে করুণ পরিণতিতে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসক ও সেবিকাদের অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা।

স্বজনদের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ এপ্রিল) গুরুতর অসুস্থ অবস্থায় শামীমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরদিন বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শামীম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফের ছেলে।পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সময়মতো যথাযথ চিকিৎসা ও পর্যাপ্ত নজরদারি না পাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। তারা দাবি করেন, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে অবহেলা ছিল, যা এই মৃত্যুর জন্য দায়ী।

তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের মতামত পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন