• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক মৌসুমী দাস


প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন / ৮৮
চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক মৌসুমী দাস

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল ২৬) দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক সোনালী সংবাদের চারঘাট প্রতিনিধি মোজাম্মেল হককে সভাপতি ও দৈনিক মানবকন্ঠের চারঘাট প্রতিনিধি মৌসুমী দাসকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি মোজাম্মেল হক বলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই অঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সাধারণ সম্পাদক মৌসুমী দাস বলেন, মফস্বল সাংবাদিকতায় নানা চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে চারঘাটের সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় গণমাধ্যমে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, এই নতুন কমিটি চারঘাটের সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে।

সভা শেষে, সভাপতি ও সম্পাদক উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।