• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জকে মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গড়তে সকলের সার্বিক সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ


প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন / ৮৯
গোপালগঞ্জকে মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গড়তে সকলের সার্বিক সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জকে মাদক, বিভিন্ন বিষয়ে সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গড়ে তোলার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চাইলেন গোপালগঞ্জ -২ আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ কে এম বাবর এবং গোপালগঞ্জ -৩ আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী।

রোববার (৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রথম মাসিক সভায় উপস্থিত থেকে তারা এ কথা বলেন। এছাড়াও জেলায় বিগত দিনে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে যে সকল লুটপাটের অভিযোগ উঠেছে তা জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কে খতিয়ে দেখার দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় সংসদ সদস্যগণ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে জাতিকে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন সেজন্য তারা সকলের নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে গোপালগঞ্জ জেলার চলমান উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করা এবং সর্ব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। এ সময় তারা যে কোন বিষয়ে নির্ভয় ও নির্দ্বিধায় তাদের সাথে কথা বলার আহ্বান জানান প্রয়োজনে তাদের মুঠোফোনে প্রয়োজনীয় বিষয়ে অবহিত করার অনুরোধ জানান।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিনের অনবদ্য সঞ্চালনায়
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ জীবিতেষ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান, গোপালগঞ্জ জেল সুপার শাহ আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এম রকিবুল ইসলাম, জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. কাজী আবুল খায়ের, সদস্য সচিব ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাড. মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র ঈদুল ফিতর উৎসব মুখর পরিবেশে পালনের লক্ষ্যে বিশেষ করে ঈদের দীর্ঘ ছুটিতে জেলা আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ডাকাতি ছিনতাই রোধে জেলা পুলিশ বাহিনীকে অধিকতর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং যানবাহনের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কোন অসাধু পরিবহন ব্যবসায়ী যেন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে টিকিট বিক্রি না করতে পারে সেজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শুরু হওয়ার পূর্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান এবং প্রথম জামাত সকাল 8 ঘটিকায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে সকলকে অবহিত করেন। সেই সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন দিক নির্দেশনা সংশ্লিষ্টদেরকে প্রদান করেন এবং এরপর আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।