• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

৭৩৯ কোটি টাকার নদী বাঁধ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ


প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন / ৩০২
৭৩৯ কোটি টাকার নদী বাঁধ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে আগামীকাল বহুল প্রতীক্ষিত ৭৩৯ কোটি টাকার নদী বাঁধ নির্মাণ প্রকল্পের আওতায় আড়াই কিলোমিটার অংশের উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের ভাঙনকবলিত এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের পেছনে যাদের আন্তরিক প্রচেষ্টা ও অবদান রয়েছে, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বরিশাল-৪ আসনের বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী এডভোকেট এম. হেলাল উদ্দিন।

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সচিব নাজমুল হোসেন, প্লানিং কমিশনের সংশ্লিষ্ট যুগ্ম সচিব (বাজেট) ও প্লানিং সচিব মহোদয়কে। এছাড়াও বর্তমান ধর্ম মন্ত্রীর ব্যক্তিগত সহকারী জনাব ইউনুস তালুকদার, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার পিএস, পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী এবং মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এডভোকেট হেলাল উদ্দিন আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন এলাকার মানবিক নেতৃবৃন্দ, মেহেন্দিগঞ্জের সাংবাদিক সমাজ, সাদেকপুর হাইস্কুলের শিক্ষকবৃন্দ, শ্রীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং মেহেন্দিগঞ্জের নদী তীরবর্তী অসংখ্য সাধারণ মানুষ। তাদের সম্মিলিত প্রচেষ্টায়ই আজ এই বৃহৎ প্রকল্প বাস্তব রূপ পেয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঠিকাদাররা যথাযথভাবে কাজ সম্পন্ন করবেন এবং এই নদী বাঁধ প্রকল্পটি এলাকার অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষে তিনি দোয়া কামনা করে বলেন, প্রিয় মেহেন্দিগঞ্জ তথা বরিশাল-৪ এলাকার জনগণ যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে—এটাই সবার প্রত্যাশা। আল্লাহ ভরসা।