• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

মধ্যনগরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন / ৪৩
মধ্যনগরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ এসো হে বৈশাখ, এসো এসো বৈশাখ। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা উদযাপন করা হয়েছে ।

(১৪ মার্চ) মঙ্গলবার পহেলা বৈশাখ সকাল ১০ টা থেকে দিনব্যাপী বাঙালির ঐতিহ্য কালচার বিনোদনের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতেই উপজেলা কার্যালয় চত্বর থেকে একটি আনন্দঘন র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা প্রাঙ্গণে এসে র‍্যালিটি শেষ হয়। এসময় র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এরমাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা, দলিয় নৃত্য, একক নৃত্য, নাটিকা, লাঠিখেলা, পিঠা উৎস সহ বিভিন্ন বাঙালির হারিয়ে যাওয়া সংস্কৃতির চিত্রাঙ্গণ প্রদর্শনী করা হয়। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউএনও সঞ্জয় ঘোষ, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহাবুদ্দিন শাহীন পিপিএম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার,প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সুহেল প্রমুখ। এছাড়াও উপজেলার কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সূধীজনরা উপস্থিত ছিলেন।