• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অসিত গাইনকে সংবর্ধনা প্রদান 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:২৫ অপরাহ্ন / ৩৯১
বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অসিত গাইনকে সংবর্ধনা প্রদান 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) এর কেন্দ্রীয় কমিটির সাংবাদিক অসিত গাইনকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয়ের পক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয়- মুকসুদপুর উপজেলার জলিরপাড় কার্যালয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় “আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।

এ অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চল শাখার সভাপতি- ফকির মিরাজ আলী শেখ ও সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ মিনা।

এ সময় ঢাবিতে দায়িত্ব পালন কালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী চ্যানেল “এস” – এর সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

অপরদিকে, আগত সাংবাদিক প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার স্টাফ রিপোর্টার অসিত গাইন।

গোপালগঞ্জ জেলা ও মুকসুদপুর উপজেলার  কয়েকটি সাংবাদিক ক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।