শামীম আহমেদ, পাবনাঃ পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে শহরের জেপি মোড় থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের মাধ্যমে দুস্থ, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন। বিতরণের সময় শীতবস্ত্র গ্রহণের জন্য শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। মানবিক এ উদ্যোগে পাবনার জনগণ এবং সুধীমহল জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন।
পাবনা নাগরিক কমিটি জেলা প্রশাসক মফিজল ইসলামকে "মানবিক জেলা প্রশাসক" হিসেবে আখ্যা দিয়েছেন এবং বলেন, জেলা প্রশাসক পাবনার উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও এমন মানবিক কাজ এবং উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম জেপি মোড় থেকে শুরু হয়ে পাবনা বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (আরডিসি) এবং জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পাবনার শীতার্ত মানুষের জন্য এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে এবং এই মানবিক কার্যক্রম সবার মাঝে উৎসাহ সৃষ্টি করেছে।