নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় কেডি গোপালপুর শহীদ আবুল খায়ের সেতু নির্মাণের চার শ্রমিক কে পিটিয়ে আহত করেছে মারুফ বাহিনীর লোকজন।
শহীদ আবুল খায়ের সেতুর সাইড ম্যানেজার শহিদুল ইসলাম জানান আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে গোপালপুর গ্রামের মৃতঃ আতা কাজীর ছেলে মারুফ কাজী ও তার ছেলে খলিল কাজী ও মতলু হাওলাদারের ছেলে বিপুল হাওলাদার সহ ৬ থেকে ৭ জন মিলে শ্রমিকদের উপর রড ও লাঠিসোটা দিয়ে আতর্কিত হামালা চালায়। এতে চারজন নির্মাণ শ্রমিক আহত হয়।
আহতরা হলো, লালন সরদার (৩০), অন্তর ইসলাম (২৩), মোঃ আক্তার সিকদার (৪৯) ও ভুট্টা মন্ডল (৪৫)। আহতরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয় উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল আজম বাদী হয়ে তিনজন কে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছন।
অভিযোগে উল্লেখ করেছে অভিযুক্ত মারুফ কাজী ও তার বাহিনী মিলে সাইড ম্যানেজারের নিকট বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসছে। দাবী কৃত চাঁদার টাকা না দেওয়ায় শ্রমিকদের উপর হামলা চালায়।