• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন / ১৪৩
২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কেড়ে নিলো আরও পাঁচজনের প্রাণ। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ে এ মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের দুইজন বরিশাল বিভাগের, দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭৭ জন।

এর আগে, শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর কোনো মৃত্যুর তথ্য জানায়নি। একদিন পরেই আরও ৫ মৃত্যুর তথ্য জানিয়েছে। আর সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়।