• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

২০ দল নিয়ে আত্মপ্রকাশ করল নতুন জোট


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ১০:২৫ অপরাহ্ন / ১৩৩
২০ দল নিয়ে আত্মপ্রকাশ করল নতুন জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন এক রাজনৈতিক জোট। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামে এ জোট আগামী নির্বাচন ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে বলে ঘোষণা নেতাদের।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানের জানা পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।

জোটে থাকা অন্য দলগুলো হলো- জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বৈষম্যহীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন। এছাড়া অন্তর্বর্তী সরকারকে আগামী দুই মাসে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারে পরিণত করার দাবি জানান তারা।