• ঢাকা
  • সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সেরা সাতারুর খোজে বাংলাদেশ : খুলনায় ৪৪ ইয়েস কার্ড


প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন / ২২৪
সেরা সাতারুর খোজে বাংলাদেশ : খুলনায় ৪৪ ইয়েস কার্ড

এম রোমানিয়ার, খুলনাঃ খুলনায় সম্পন্ন হলো সুইমিং ফেডারেশনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’। সোমবার খুলনা নগরীর সোনাডাঙ্গাস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা থেকে সাঁতারু বাছাই করা হয়। খুলনা বিভাগের তিন জেলা থেকে ৪৪ জন সাঁতারুকে বাছাই করেছে সুইমিং ফেডারেশন।

গত ১০ মে শুরু হয় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এই ট্যালেন্ট হান্টে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবে তাদের জন্য সব রকমের সুযোগ সুবিধাই রাখছে সুইমিং ফেডারেশন। সুইমিং একাডেমির পরিচালক জিএম রেজাউল ইসলামের প্রচেষ্টায় খুলনাজুড়ে সাড়া ফেলে এ ট্যালেন্ট হান্ট।

সমাপনী অনুষ্ঠানে সোমবার বিকালে উত্তীর্ণ সাঁতারুদের ইয়েস কার্ড প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর লেঃ কমান্ডার মোঃ ফাহিম। তিনি জানান, ৯ থেকে ১১ বছর এবং ১২ থেকে ১৫ বছর এই দুই ক্যাটাগরিতে হচ্ছে বাছাই প্রক্রিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের খুলনা বিভাগীয় উপপরিচালক মোঃ আবুল হোসেন, ভেন্যু প্রতিনিধি জিএম রেজাউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুল ইসলাম, সাহনাজ খাতুন, সেরা সাতারুর খোজে বাংলাদেশের খুলনা ভেন্যুর নির্বাচন কমিটি ও সুইমিং ফেডারেশনের সদস্য মাহাবুবুর রহমান, সহ আরো অনেকে