

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন এর গণসংযোগ ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। মঙ্গলবার (২৪) জুন দিন ব্যাপী গণসংযোগ ও লিফলেট করা হয়।
সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর উপজেলা নিয়ে সংসদীয় আসন সুনামগঞ্জ-১ (২২৪) নির্বাচনী এলাকায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মা মাটি ও গণমানুষের নেতা, ভাঁটি বাংলার সিংহ পুরুষ, জামালগঞ্জের কৃতিসন্তান ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দী লিটন। মধ্যনগর উপজেলার চাপাতি বাজার, চৌরাস্তা বাজার, মহেষখলা বংশীকুন্ডা বাজার, মধ্যনগর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবে হায়াত, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাউয়ুম মজনু, ৪র্থ আহবায়ক মমিনুল হক বেনু, সদস্য কামাল হোসেন, বদলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান জিয়া, ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, সদস্য সচিব মোসাব্বির তালুকদার সাগর, শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক আফিন্দী, সাচনাবাজার ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুরুল হক আফিন্দী (বিএ), সাচনা বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন পাঠান, বিএনপির নেতা মহিবুর রহমান, তাহিরপুর উপজেলা বিএনপির নেতা রেজুওয়ান আহম্মেদ, যুবদলের সদস্য কাওছার আফিন্দী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ ১- (আসনে) আগামী নির্বাচনে এমপি প্রার্থী হওয়া প্রসঙ্গে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেন, সুখী,সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে, নতুন প্রজম্মকে সাথে নিয়ে দেশ প্রেমিক সুশিক্শিত মেধা ও যোগ্যতা ভিত্বিক গ্রহণ যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সুন্দর আগামী বাংলাদেশ গড়ে তুলার জন্য, দেশের সকল পেশার মানুষকে ভূমিকা রাখারে আহব্বান জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :