

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার থানা পুলিশের অভিযানে অবৈধ বালু বুঝাই স্টিল বডি নৌকা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার ১৫ জুন দিনগত রাত ১ টার সময় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃ আসাদুল ইসলামের নেতৃত্বে, এসআই আলমগীর হোসেন, এসআই বিকাশ সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় মধ্যনগর থানার ৪ নং মধ্যনগর সদর ইউনিয়নের হোলডোয়ারী বেড়ি বাধের ভিতর ও হোলডোয়ারী নদীতে অবৈধভাবে সরকারি ইজারাবিহীন অনুমোদন এবং অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৪টি বালু বুঝাই নৌকা ও অনুমান ১০০০ ঘনফুট বালু সহ ৭ জন নৌশ্রমিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামীরা হলো, মোঃ আঃ হক (৩০) পিতা-সুরুজ আলী,সাং-মনতলা মোঃ চাঁন মিয়া (৪৭) পিতা-মোঃ নুরুল হক,সাং-কালিহালা, মোঃ মানিক মিয়া (৩৮),পিতা-মোঃ হাফিজ উদ্দিন, সাং-বিশনাপুর, মোঃ খসরুল আলম (৩২) পিতা-মৃত আব্দুল জলিল,সাং-তিওর জালাল, মোঃ সেকুল মিয়া (৩৫) পিতা-আঃ মোতালিব,সাং-নল্লাপাড়া, মোঃ মুক্তার মিয়া (২৫) পিতা-মোঃ মমিন মিয়া,সাং-ডায়েরকান্দা, মোঃ রফিকুল মিয়া (২৬)পিতা-আঃ বাছির,সাং ডায়েরকান্দা। সকলেই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা।
তাদেরকে শনিবার দিনগত রাত ১ টার দিকে গ্রেফতার করে এসআই আসাদুল ইসলাম বাদী হইয়া এজাহার দায়ের করেন, যার মামলা নং-০৮/৪৩, তাং-১৫/০৬/২০২৫খ্রিঃ, ধারা-১৫(১) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ রুজু করিয়া আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
আপনার মতামত লিখুন :