• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে ৭ম দিশারী প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন / ২৬৮
সুনামগঞ্জের মধ্যনগরে ৭ম দিশারী প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ৭ম দিশারী প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৫ অনুষ্ঠিত এ পরীক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একে এম শাহাবুদ্দিন শাহীন (পিপিএম) সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা,সহকারী প্রধান শিক্ষক রিপন কুমার তালুকদার, সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, সাবেক সহকারী প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস, রমাপ্রদ চক্রবর্তী, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম, গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির, মধ্যনগর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান বাশার, সহ সভাপতি সাংবাদিক অমৃত জ্যোতি সামন্ত এবং প্রাথমিক শিক্ষক মাহাবুব আলম,আব্দুল আউয়াল মিসবাহ।

এ সময় ধরমপাশা–মধ্যনগর, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ও কলমাকান্দা উপজেলা থেকে পরিক্ষায় অংশগ্রহণ কারী কোমলমতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র এক প্রাণবন্ত পরিবেশ ছিল।

এছাড়াও কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পরেশ চন্দ্র দাশ। হল সুপার ছিলেন মৌজালি তালুকদার। দিশারি ট্রাস্ট কমিটির সদস্য পলাস সহ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা হল-ডিউটির দায়িত্ব পালন করেন।

তাছাড়া কোমলমতি শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। খাবার পরিবেশন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল ও যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া।

এডুকেশন ট্রাস্ট এবং ট্রাস্টের চেয়ারম্যান আবুল বাশার জানান, শিক্ষার্থীদের মেধা বিকশিত করার লক্ষ্যেই আমরা প্রতি বছরের মতো এবারও বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি। শিক্ষা মান উন্নয়নই আমাদের মূল উদ্দেশ্য।

পরিশেষে দিশারি এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে পরীক্ষার সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় পরীক্ষা কার্যক্রম শেষ করা হয়।