• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন / ১৮৬
সুনামগঞ্জের মধ্যনগরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার ১৭ জুলাই দুপুর ২ টায় মধ্যনগর বাজারের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে মধ্যনগর উপজেলার বিএনপির আহ্বায়ক মোঃ আবে হায়াতের সভাপতিত্বে, সঞ্চালনা করেন ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিলেট বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক। তাছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায়,সংবিধান ও রাষ্ট্র ব্যবস্হার গণতান্ত্রিক সংস্কার,অর্থনৈতিক মুক্তির লক্ষে প্রণীত লিফলেট বিতরণ করেন।

এছাড়াও বিশেষ অতিথি মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান জিয়া, তাহিরপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা এমদাদুল হুদা, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহিন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক এস ম রহমত আলী, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদ মিয়া,

এছাড়াও মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উপজেলা কৃষক দলের সম্ভব্য সাধারণ সম্পাদক প্রার্থী আতিকুর চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন।