

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেভিল হান্ডের অভিযানে ২২ দিনের ব্যবধানে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি সজলু তালুকদার, যুবলীগের নেতা আজাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, মধ্যনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ নওয়াব আলী, ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি আপেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেবাশীষ তালুকদার,ইউনিয়ন যুবলীগের সদস্য উজ্জ্বল মিয়া, ইউনিয়ন শ্রমীক লীগের দপ্তর সম্পাদক মোঃ রতন মিয়া, ও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জামাল মিয়া,দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের যুবলীগের সদস্য রফিকুল ইসলাম (কালু) অবশেষে উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে ।
অবশেষে বুধবার(৭ জানুয়ারি )বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রাম থেকে মোঃ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন,পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত মো.সিরাজুল ইসলাম উপজেলার দুগনই গ্রামের মৃত মন্তাজ আলী আলীর ছেলে। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক।
পুলিশ সূত্রে জানা যায়,মো.সিরাজুল ইসলাম মধ্যনগর থানায় গত বছরের নভেম্বর মাসে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলার তদন্তেপ্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হবে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :