

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর)দুপুর বারোটার দিকে মধ্যনগর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত রায়হান উদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের জামায়াত নেতা সম্রাট এবং মজিবুরের নেতৃত্বে আট-দশ জন লোক তার উপর অতর্কিত হামলা চালায়।এসময় তার উপর এলোপাথাড়ি কিল-ঘুষিসহ লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মাথা পেটে রক্ত বের হতে দেখা যায়।ঘটনার সময় তার সাথে থাকা একটি বাটন ফোন ও ভাতিজার মোটরসাইকেল কিনার জন্যে ৭৫ হাজার টাকা ছিল সেগুলো তারা কাছে থেকে নিয়েগেছে বলেও অভিযোগ করেন তিনি।
উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সম্রাট জানান, আমার নেতৃত্বে হামলা হয়েছে বিষয়টা এমন না।আমাদের গ্রামের হাওর উন্নয়ন কমিটির লোকজন একসাথে ইউএনও অফিসের দিকে যাচ্ছিলাম।রাস্তার পাশে থেকে যুবদল নেতা রায়হান আমাদেরকে ঈঙ্গিত করে বলে যে,সন্ত্রাসীরা অফিসে যাইতেছে,অফিসে গিয়ে এই সন্তাসীদেরকে ঘাড় ধরে ধরে বাইর কইরা দিয়াম। একথা শোনেও লোকজন সামনের দিকে যাচ্ছিল পরে রায়হান সামনে গিয়ে আবার আমাদেরকে উদ্দেশ্য করে বাজেভাবে গালাগাল করলে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মনিবুর রহমান জানান,ঘটনার পরপরই বাজারে পুলিশ পাঠানো হয়েছে।বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :