• ঢাকা
  • সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ৩:০৬ অপরাহ্ন / ২৪৭
সুনামগঞ্জের মধ্যনগরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় এবং উপজেলা প্রশাসনের সার্বিক অর্থায়ন ও তত্ত্বাবধানে, বৃক্ষ রোপণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে, পরিবেশ রক্ষা ও বজ্রপাতের হাত থেকে অকালে মানুষের জীবন রক্ষার উদ্দেশ্যে এ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।

বজ্রপাতে মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে, এমতাবস্থায় প্রাকৃতিক বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে, মধ্যনগর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ও বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু’র উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার ১৭ জুলাই দুপুর ১ টার সময় মধ্যনগর আয়াতুল্লাহ ব্রীজ সংলগ্ন সড়কে গলইখালী পর্যন্ত গাছ লাগানোর প্রস্তুুতি নেওয়া হয়েছে। বজ্রপাত নিয়ন্ত্রণের লক্ষ্যে ৫ শত তাল গাছ লাগিয়েছিলেন এই উদোক্তা ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিনু।

এ সময় উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান,বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজার বনিক সমিতির সভাপতি আবুল বাশার, উপজেলা উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ নান্নু মিয়া,কাম কম্পিউটর সামছুদুহা, প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক,ছাত্র দলের সদস্য সচিব মোঃ মোছাব্বির তালুকদার সাগর প্রমুখ।