• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির কর্মী সভায় আনিসুল হক


প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৮:১৫ অপরাহ্ন / ১৪২
সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির কর্মী সভায় আনিসুল হক

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আবেহায়াত এর সভাপতিত্বে, ১ নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু’র পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক। যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য মোঃ কামাল হোসেন, উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের সভাপতি মোঃ মোক্তার হোসেন, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের সভাপতি মোঃ শাহাদুল, সাধারণ সম্পাদক এনামুল গনি রুবেল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রোকন উদ্দিন, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের বিজয়ী হবে ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় মানে তারেক রহমানের বিজয়, গুটা জাতীয়তাবাদী দল বিএনপির বিজয়।তাছাড়া বিএনপির লক্ষ ও উদ্দেশ্য যোগাযোগ ব্যবস্হাকে ঢেলে সাজানো, শিক্ষা ব্যবস্হাকে ঢেলে সাজানো সহ কৃষকের ও শ্রমীকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা,এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকারে আবদ্ধ বিএনপি।

এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী করতে হলে, সকল নেতা কর্মী ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ভাবে মনোনীত করেছে কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হককে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ যার হাতে থাকবে, আমরা সকলেই তার সাথে আছি এবং থাকবো।