• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশ ও গোয়েন্দা যৌথ অভিযান গ্রেফতার-২


প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন / ৮১
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশ ও গোয়েন্দা যৌথ অভিযান গ্রেফতার-২

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জ এর যৌথ অভিযানে ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা’র যৌথ অভিযান পরিচালনা করে, তাদেরকে আটক করা হয়। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম, এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জ এর যৌথ অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর থানার তদন্ত প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের মোঃ রওশন আলীর ছেলে সালমান মিয়া(২৬) কে ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের অর্ন্তগত মহেষখলা বাজার এলাকা হইতে সাড়ে ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এবং একই অভিযানে, একই মামলার তদন্ত প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী একই ইউনিয়নের রুপনগর গ্রামের মোঃ কাবিল উদ্দিন এর ছেলে মোঃ রোস্তম আলী(৩৫) কে রাত্র শোয়া ১০ টার দিকে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। পরবর্তীতে বুধবার যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।