

নিজস্ব প্রতিবেদক, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে এক সপ্তাহের ব্যবধানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ডেভিল হান্ডের ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২ টার সময় উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ নওয়াব আলীক গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ১৬ ডিসেম্বর পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি সজলু তালুকদারকে গ্রেফতার করা হয়,এর পরে ১৭ ডিসেম্বর একই ইউনিয়নের মাছিমপুর গ্রামে থানা পুলিশের অভিযানে উপজেলা যুবলীগের নেতা আজাদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম, এর দিকনির্দেশনায় এএসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।
এ সময় মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে নওয়াব আলী (৬৫) কে নিজ এলাকা থেকে, তাকে আটক করা হয়।
পরবর্তীতে যথাযথ পুলিশের স্কটের মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে অফিসার ইনচার্জ ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এধরণের অভিযান চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :