• ঢাকা
  • রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালি


প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৬:১৯ অপরাহ্ন / ৪২৭
সুনামগঞ্জের মধ্যনগরে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালি

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৫ আগস্ট দুপুরে মধ্যনগর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালিতে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করেন। এছাড়াও এলাকার নেতাকর্মীদের একটি বিশাল আনন্দ মিছিল বেরিয়ে, সারা বাজার প্রদক্ষিণ করে। এবং মিছিল শেষে মধ্যনগর সদর বাজারের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করবেন বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, সঞ্চালনায় ছিলেন,১ নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার,এসময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোশাহিদ তালুকদার, সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ কামাল হোসেন, সদস্য মোঃ মোক্তার হোসেন, সদর ইউনিয়নের আহ্বায়ক মোঃ কামাল মিয়া,দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের আহ্বায়ক মোঃ সুজন মিয়া, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, ছাত্র দলের সদস্য সচিব মোঃ মোছাব্বির তালুকদার সাগর প্রমুখ।

বক্তৃতায় নেতারা বলেন, ছাত্র জনতার কোটা আন্দোলনে গণহত্যা সহ ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘুম খুন করে দেশে আতংক সৃষ্টির মাধ্যমে স্বৈরাচারীর রাজত্ব কায়েম করেছিলো। তারই প্রতিবাদে গণআন্দোলনে রূপ নিয়ে, ৫ আগস্ট ঐদিনের স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করেছে। যারপ্রতিফলনে আজ এদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। তাছাড়া নতুন স্বাধীন বাংলাদেশের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্তরবর্তি সরকারের প্রধান উপদেষ্টা ড, ইউনুস অতি দ্রুত গ্রহন যোগ্য নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জোর দাবি জানাচ্ছেন। পরিশেষে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে আহবান জানান।