

এম.এ.মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে ‘গ্রিন স্কুল,ক্লিন স্কুল’ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার(৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)উজ্জ্বল রায়। শিক্ষক মাখন চন্দ্র মহা নায়কের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া।বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার,বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,সহকারী কমিশনার হাসিবুল হাসান,ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত এবং মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো.মনিবুর রহমান। তাছাড়া পুরস্কার বিতরণ ও পরিবেশ বান্ধব সাংস্কৃতিক বিনোদনের মাধ্যমে গাছ লাগানোর পর গাছ কাটার পরামর্শের মূলকথার নিত্য, নাটিকা পরিবেশন করা হয়। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জুলাই আন্দোলনে মধ্যনগর উপজেলার একমাত্র শহীদ আয়াতুল্লাহ’র পিতা মো. সিরাজুল ইসলাম এবং গুলিবিদ্ধ আন্দোলনকারী মো.অপি মিয়া প্রমুখ।
পরিশেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ড, ইলিয়াস মিয়া বলেন,পরিবেশ দুষণ পরিবেশ রক্ষায় তরুণ তরুণীর ভুমিকা অপরিহার্য, এছাড়াও সাংবাদিক এর প্রশ্নের উত্তরে তিনি বলেন,নবগঠিত মধ্যনগর উপজেলার অবকাঠামো বাস্তবায়নের লক্ষ্যে খুব দ্রুত বসবে সকল সমস্যার সমাধান করার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠান শেষে তিনি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
আপনার মতামত লিখুন :