এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফার প্রচারে পথসভা ও গণসংযোগ করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনিসুল হক।
বৃহস্পতিবার(৯ অক্টোবর)বিকেলে মধ্যনগর বাজারের ব্যবসায়ী,ক্রেতা ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং কুশল বিনিময় করেন তিনি।গণসংযোগ শেষে, পরবর্তীতে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, যেই মনোনয়ন নিয়ে আসুক না কেন,আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের কৃষক,শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা ও উন্নয়ন নিশ্চিত হবে। তাই আসন্ন নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে হলে দলের সকল নেতা কর্মীদের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গণসংযোগ পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত।জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো.মোশাহিদ তালুকদার,সদস্য মো. কামাল হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল ও যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান জিয়া,উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. বাপ্পী হাসান প্রমুখ।