• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সিরাজদিখান উপজেলা প্রশাসনিক দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ১২:০৩ অপরাহ্ন / ১৫০
সিরাজদিখান উপজেলা প্রশাসনিক দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ দীর্ঘদিন একই উপজেলায় কর্মরত থেকে কর্মস্থলের ক্ষমতা ব্যবহার করে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে সিরাজদিখান উপজেলার প্রশাসনিক দুই কর্মকর্তা মোঃ বশির আহমেদ লস্কর ও মোঃ আবু তাহেরের বিরুদ্ধে। এ বিষয়ে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অনেকে। তাদের একাধিকবার বদলির নির্দেশ জারি হলে তা কার্যকর হয়নি। অভিযোগ রয়েছে, তারা প্রভাবশালী দফতরের কে ম্যানেজ করে বদলি আদেশ স্থগিত রেখে সিরাজদিখান উপজেলায়ই কর্মরত রয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা জানিয়েছেন

বদলি আদেশ বারবার স্থগিত হওয়া প্রশাসনিক স্বচ্ছতার জন্য ভালো বার্তা নয়। এসব বিষয়ে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে আলোচনা,সমালোচনা চলছে উপজেলার সাধারণ মানুষসহ বিভিন্ন মহলে, তাদের দাবি উপজেলায় স্বচ্ছতা জবাবদিহিতা ও সেবার মান বজায় রাখতে অভিযোগ গুলোর দ্রুত সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। এদের বিষয়ে একাধিক মহলে অনুসন্ধান চলছে, বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হবে বলে বিষয়টি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।