

নিজস্ব প্রতিবেদক, সাভার, ঢাকাঃ জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগের অংশ হিসেবে এবং ৭ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে লিফলেট বিতরণ করেছেন সাভার-আশুলিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (৮ জানুয়ারি) ঐতিহাসিক ইয়ামিন চত্বর, নিউ মার্কেট, সিটি সেন্টার, সাভার বাসস্ট্যান্ড, সাভার থানা রোড, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, গেন্ডাসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
নেতৃবৃন্দরা জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে এবং ৭ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে আমরা এই লিফলেট বিতরণ করছি যা আগামী ১১ তারিখ পর্যন্ত সাভারের বিভিন্ন ইউনিয়নে এই লিফটের বিতরণ অব্যাহত থাকবে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :