

আজিজুল ইসলাম, যশোরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বুধবার দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগ প্রধান কার্যালয়ের সামনে সাধারণ জনগণের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
শার্শা উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গাছের চারা বিতরণ করেন।
এ সময় বিএনপি নেতা রফিকুল ইসলাম সন্তু, মোনায়েম হোসেন, মিকাইল হোসেন মনা, আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপি সদস্য জামাল উদ্দীন, আনোয়ার হোসেন বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবীর হোসেন, রফিক,বাবলু, অহিদুল, জুয়েল ও লাল্টু উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :