• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সমস্ত বকেয়া পরিশোধ করে গরিবের স্বপ্ন পূরণে কথা রাখলেন কামরুজ্জামান ভূঁইয়া লুটুল


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন / ২১৮
সমস্ত বকেয়া পরিশোধ করে গরিবের স্বপ্ন পূরণে কথা রাখলেন কামরুজ্জামান ভূঁইয়া লুটুল

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ মানুষ বড় হয় কথায় নয়, কাজে—আর সেই কাজ যখন হয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, তখন তা হয়ে ওঠে মানবিকতার জীবন্ত দৃষ্টান্ত। মানুষের বিপদের,গরিব-দুঃখীর নির্ভরতার নাম কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। তিনি কথা দিয়েছিলেন, আর সেই কথাকে দায়িত্বে রূপ দিয়েছিলেন প্রথম দিনই। হরিদাসপুর ইউনিয়নের উত্তর খাগাইলের প্রান্তিক কৃষক তোষারেফ ভাইয়ের আগুনে পুড়ে যাওয়া ঘর নির্মাণের কাজ শুরু করতে তিনি নিজ হাতে প্রথম সহায়তার টাকা তুলে দেন এবং দৃঢ় কণ্ঠে বলেন, কাজ শুরু করো, বাকি যা লাগবে আমাকে জানাও। আজ সেই প্রতিশ্রুতির পূর্ণতা এসেছে। আলহামদুলিল্লাহ, সব বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে এবং আগামীকাল তোষারেফ ভাইয়ের ঘর হস্তান্তর হতে যাচ্ছে। একটি পরিবারের পোড়া স্বপ্ন নতুন দেয়াল, নতুন ঘর আর নতুন আশায় দাঁড়িয়ে গেছে। আগুন যে ঘর কেড়ে নিয়েছিল, মানবিকতা সেই ঘর ফিরিয়ে দিল।

এই ঘটনা আমাদের শেখায়—মানবিকতা কোনো দান নয়, এটা দায়িত্ব ও আমানত। ক্ষমতা মানে শুধু পদ বা পরিচয় নয়; ক্ষমতা মানে দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর সাহস। যারা কথা রাখে, তারাই সমাজের প্রকৃত নেতৃত্ব দেয়। একজন মানুষের আন্তরিকতায় একটি পরিবার নতুন জীবন পায়—এটাই সবচেয়ে বড় সাফল্য।

মহান আল্লাহ এই সহযোগিতা কবুল করুন,যে সকল সম্মানিত মানুষেরা দান করেছেন সে সকল দানশীলদের রিজিকে বরকত দিন এবং এই মানবিক আলোকধারা আমাদের সমাজের প্রতিটি কোণে ছড়িয়ে দিন। গরিবের শুভ স্বপ্ন পূরণ হোক—এই কামনাই থাকুক আমাদের সবার।