• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংসদ সদস্য মনুর এক বছর পূর্তি উপলক্ষ্যে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২১, ৩:০০ পূর্বাহ্ন / ৫০৪
সংসদ সদস্য মনুর এক বছর পূর্তি উপলক্ষ্যে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন 

ইমাম হোসেন ইমনঃ ঢাকা-৫ আসন থেকে উপ- নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু ( বি এ)’র এক বছর পূর্তি উপলক্ষ্যে এই আসনের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

সংসদ সদস্য আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষ শ্রমিক নেতা শ্রমিকদের রুটি রুজি অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম শ্রমিক নেতা হাজি আতিকুর রহমান সুমন। তিনি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বের পাশাপাশি শ্রমিক নেতা হিসেবে বেশ পরিচিত। শ্রমিকদের অতি আপন মানুষ আতিকুর রহমান সুমন। বর্তমানে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটির সহ সভাপতি।