• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর কলেজ ছাত্রের হাত পা বাধা লাশ উদ্ধার : আটক-১


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন / ১২৫
লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর কলেজ ছাত্রের হাত পা বাধা লাশ উদ্ধার : আটক-১

এ.কে আজাদ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর কলেজ ছাত্র ফজলে রাব্বি বাবুর (২১) লাশ উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলার উত্তর জয়পুর ইউপির চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ীর প্রবাসী শাহ আলম কিরনের টয়লেটের ট্যাংকির ভিতর থেকে তার লাশ হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আগাতের চিহ্ন রয়ছে। নিহত রাব্বি বাবু হাজিরপাড়া ইউপির পুর্ব আলাদাদপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং চন্দ্রগঞ্জ কফিল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছ। তার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ সাহেদ নামের একজনকে ঢাকা থেকে আটক করেছে। আটক সাহেদ স্থানীয় বাশারের ছেলে। তবে নিহতের ব্যবহৃত মোটর সাইকেল এখনো উদ্ধার হযনি।

স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারী সন্ধ্যার পর থেকে বাবু নিখোঁজ রয়েছে। এরপর তার বাবা বেল্লাল সহ পরিবারের সদস্যরা নানা ভাবে খোঁজ এবং পুলিশের সহায়তা নিয়ে ও তার সন্ধান পায়নি। অবশেষে ৮ দিন পর স্থানীয়দের সহায়তায় শেখের বাড়ীর প্রবাসী কিরনের টয়লেটের ট্যাংকিতে তার মরদেহের সন্ধান মিলে। এর দুই দিন আগে শেখের বাড়ীর পার্শ্ববর্তী রক্তাক্ত বেশ কিছু আলামত পায় পুলিশ।

বাগানে এ ঘটনায় জেলার আতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রায়হান কাজেমি জানান, ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি সহ মোটর সাইকেল উদ্ধার, এবং আরো জড়িতদের সনাক্তের কাজ চলছে।