• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাটে ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন / ২৩৯
রাজশাহীর চারঘাটে ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে ৩ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কাউটের শিক্ষার্থী। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।