• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাটে সৌদি আরবের খেজুর বিতরণ


প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন / ২১৫
রাজশাহীর চারঘাটে সৌদি আরবের খেজুর বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার ৬ টি ইউনিয়নে এসব খেজুর আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের প্রধানদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, চারঘাট মডেল মসজিদের ইমাম আতিকুর রহমান সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার প্রধানগন।

খেজুর গ্রহণ করতে এসে উপকারভোগীরা সৌদি আরব সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।