• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি নেতা চাঁদ


প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৮:০০ অপরাহ্ন / ৩৬৮
রাজশাহীর চারঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি নেতা চাঁদ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যার আগ মুহূর্তে জেলা বিএনপির আহ্বায়ক ও চারঘাট-বাঘা আসনের এমপি প্রার্থী আবু সাইদ চাঁদ নিজে উপজেলার পিরোজপুর এলাকায় কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।

এ সময় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ বলেন, রাজশাহী অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। গরিব অসহায় ও ছিন্নমূল মানুষ তীব্র শীতে চরম কষ্টের মধ্যে দিনযাপন করছেন। এ সময় তিনি শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।