• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা 


প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৪, ৯:৫২ অপরাহ্ন / ৯৪
রাজশাহীর চারঘাটে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা 

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে রাজশাহীর চারঘাটে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। পূজা শুরু থেকে প্রতিদিন সন্ধ্যার পরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অত্র উপজেলার বিভিন্ন মন্দির পর্যায়ক্রমে পরিদর্শন করেন বলে সহকারী কমিশনার (ভূমি) জানান।

পরিদর্শনকালীন মন্দিরের সার্বিক নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক প্রহর নিশ্চিতকরণের বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদক, আনসার সদস্য, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবক। তারা যথাযথ ভাবে তাদের দ্বায়িত্ব পালন করছেন।