• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে প্রচারাভিযান


প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৩, ৯:৪৫ অপরাহ্ন / ১৭০
রাজবাড়ীর কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে প্রচারাভিযান

আদম আলী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক প্রচারাভিযান শুরু হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রচারাভিযানের আয়োজন করে।

এ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য রেলী বের হয়। রেলীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব। রেলীতে সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার,কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।