• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

রাজধানী সবুজবাগে পিকআপের ধাক্কায় অটোচালকের মৃত্য


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২২, ১:৩৭ অপরাহ্ন / ৪৫৬
রাজধানী সবুজবাগে পিকআপের ধাক্কায় অটোচালকের মৃত্য

মোঃ রাসেল সরকারঃ রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় হালিম বেপারী (৫৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে খিলগাঁও ফ্লাইওভার বাসাবো ঢালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকালে তাকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, খবর পেয়ে সকালে ফ্লাইওভারের ঢালে ফুটপাত থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, একটি বেপরোয়া পিকআপ ভ্যান চালকসহ রিকশাটিকে ধাক্কা দিয়ে ফুটপাতে উঠে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনার পরপরই পিকআপ ভ্যান চালক পালিয়েছে। গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে মৃত হালিম বেপারীর ছেলে মো. স্বপন জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার পূর্ব মির্জাচর মুন্সীকান্দি গ্রামে। পরিবার নিয়ে সবুজবাগ কদমতলা পূর্ব বাসাবোর একটি বাসায় ভাড়া থাকেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন হালিম।

তিনি আরও জানান, ভোররাতের দিকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হন হালিম। এরপর দুর্ঘটনার খবর পান তারা।