• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৮:৫১ অপরাহ্ন / ১৬০
রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মোঃ মহিউদ্দিন (২২)। এসময় তাদের হেফাজত হতে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫.৩৫ ঘটিকায় গুলশান আইডিয়াল স্কুল এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, রবিবার আইডিয়াল স্কুল এর সামনে চেকপোস্ট করাকালীন কয়েকজন লোকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশির চেষ্টা করলে পালানোর সময় রাসেল এবং মোঃ মহিউদ্দিনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে একটি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা তাদের হেফাজতে থাকা এসব অস্ত্র গুলির স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এসব অস্ত্র-গুলির উৎস সম্পর্কে জানতে মামলার নিবিড় তদন্ত অব্যাহত রেখেছে গুলশান থানা পুলিশ।