• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে রায়পুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৪, ১:০৯ পূর্বাহ্ন / ৫২
রংপুরের পীরগঞ্জে রায়পুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত 

রবিউল ইসলাম, রংপুরঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে উপজেলার রায়পুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোস্তাফা মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারি অধ্যাপক জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজার রহমান সেলিম, যুগ্ন আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার, উপজেলা মহিলা দলের সদস্য রাফিকুন বেগম প্রমুখ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশে অরাজকতা তৈরি করতে ফ্যাসিস্ট হাসিনা বিদেশে বসে নানা চক্রান্ত করছে।

তিনি আরো বলেন,বিএনপিকে নিয়ে এখনো চক্রান্ত চলছে। দলের নেতা কর্মীদের সজাগ থেকে কাজ করতে হবে। সকল নেতা কর্মীদের উদ্দ্যশ্য বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করতে হবে।

শেষে হাফেজ ক্বারী সিফাতউল্লাহ্’র পরিচালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।