• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় মোবাইল মেকানিক পিন্টু নিহত


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২২, ৯:১৪ অপরাহ্ন / ১১১
যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় মোবাইল মেকানিক পিন্টু নিহত

বেনাপোল  প্রতিনিধিঃ যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় পিন্টু মোল্লা (২০)নামে এক সিএনজির যাত্রী নিহত হয়েছে। শনিবার(১০ ডিসেম্বর)সন্ধায় যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁ ময়দানের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত পিন্টু মোল্লা শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল মোল্লাপাড়ার আনছার মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, পিন্টু মোল্লা নাভারন বাগআঁচড়ার মধ্যে চলাচলকারি সিএনজির বাগআঁচড়া অভিমুখী একজন যাত্রী হিসেবে নাভারন থেকে বাড়ি ফিরছিলেন।ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা যশোর মুখী একটি ট্রাক সিএনজিকে হালকা ধাক্কা দিলে সে ছিটকে পড়ে।এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি।