• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

যশোরের শার্শায় বিএনপি নেতার নিজস্ব অর্থায়নে ২১৫টি পরিবারের মাঝে চাল বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৪, ৮:৩১ অপরাহ্ন / ৬২
যশোরের শার্শায় বিএনপি নেতার নিজস্ব অর্থায়নে ২১৫টি পরিবারের মাঝে চাল বিতরণ

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শার গোগায় বিএনপি নেতা সুলতান আলী নিজস্ব অর্থায়নে ২১৫ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেছেন। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাউল বিতরণের উদ্বোধন করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সুলতান আলি। এ সময় ২১৫ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সুলতাল আলী বলেন, দীর্ঘ ১৭ বছর গোগা ইউনিয়নে বিএনপির নেতাকর্মিরা সুবিধা বঞ্চিত ছিলো। এখন সুসময় এসেছে। অনেকদিন থেকে ইচ্ছা ছিলো সুবিধা বঞ্চিতদের মাঝে কিছু করতে।নিজস্ব অর্থায়নে তাদের মাঝে চাউল দিতে পেরে খুব খুশি হয়েছি। সবার কাছে তার জন্য দোয়া কামনা করে বলেন এ চাউল বিতরন অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন,গোগা ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সাবেক সভাপতি সোলাইমান হোসেন,প্রচার সম্পাদক শফিকুল ইসলাম,বিএনপি নেতা অজিয়ার রহমান,ইক্রামুল হোসেন,আব্দুল ওহাবসহ এলাকার গণ্যমন্য ব্যক্তিবর্গ।