

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ও নগদ টাকাসহ রানা হোসেন (১৭) নামে এক কিশোরকে আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (৩ মার্চ) রাতে গোগা বিওপি পোস্টের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। আটক রানা হোসেন গোগা গ্রামের আবু সাঈদ মোড়লের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপি’র সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এসময় রানা হোসেনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করলে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, মাদক পাচার রোধে এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে সীমান্তে বিজিবি’র জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :