• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন / ১২৭
ময়মনসিংহের ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ বাহার মিয়া, ভালুকাঃ ময়মনসিংহের ভালুকায় উথুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ময়মনসিংহ ১১ ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উথুরা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, অ্যাড. মোঃ উসমান গনি মল্লিক মাখন, সদস্য আসাদুজ্জামান সাঈদ তালুকদার, আলহাজ্ব এমএ হামিদ ক্বারী, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, উথুরা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল মুনসর মেম্বার, সাবেক উপজেলা বিএনপির সদস্য কালিমুল্লাহ মেম্বার, উথুরা ইউনিয়ন বিএনপি নেতা মফিজুল মাষ্টার প্রমুখ। এছাড়াও এসময় ১নং উথুরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।