

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ ২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলা জামায়াতের উদ্যোগে মঙ্গলবার বিকেলে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলটি ভালুকা পাইলট হাই স্কুলমোড় থেকে একটি বিশাল র্যালী বের করে ঢাকা-ময়মননসিংহ মহা-সড়কসহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত আগামী জাতীয় সংসদ প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ও সেক্রেটারী শহীদুর রহমান শাহীনের সঞ্চালনায় এ সময় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মজলিসে শূরা সদস্য মাওঃ মোবারক হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ মাহফুজুর রহমান পাঠান, উপজেলা কর্মপরিষদ সদস্য ইন্জি; শরিফ মোল্লা, ডঃ হাফেজ আবুল কাশেম, হবিরবাড়ী ইউনিয়ন আমীর জহির উদ্দিন বাবর সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :