• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় ছাত্রদলের আনন্দ র‍্যালি


প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন / ৯৫
ময়মনসিংহের ভালুকায় ছাত্রদলের আনন্দ র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছর!বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার-দেশ হবে জনতার এই স্লোগানকে বুকে ধারণ করে বুধবার (১লা জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শরীফ হাসান ও ছাত্রদল নেতা শাহরিয়ার অলিউল্লাহ অনন্তর নেতৃত্বে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে মিলিত হয়। র‍্যালিটিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।