

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। কি অবাক হচ্ছেন নাকি খবরটি শুনে চোখ কপালে উঠেছে ।
তবে যে কারো মনে হতে পারে ঘটনাটি কাল্পনিক। তবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মাত্র ১০ টাকায় মিলছে এক কেজি গরুর মাংস। স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে নাম মাত্র মূল্যে মাংস বিক্রি করছে তারা । এতে করে অসহায় দরিদ্র ও নিম্নবিত্ত মানুষরা খেতে পারছে গরুর মাংস ।
ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই এমন ব্যতিক্রমি উদ্যোগ সংগঠনটির৷ বিগত ৬ বছর যাবত একই ভাবে ১০ টায় অসহায় মানুষের মাঝে পৌছে দিচ্ছে গুরুর মাংস।
তারই ধারাবাহিকতায় শনিবার পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সকাল ১০টা থেকে উপজেলার কামারখাড়া স্কুল মাঠে ৫২৩ টি অস্বচ্ছল পরিবারের মাঝে গরুর মাংস বিক্রি করে সংগঠনটি।
এ সময় স্থানীয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এ বাজারে মাংস কিনতে আসেন আয়শা বেগম ও সামিয়া বেগম নামের দুই নারী।
তারা বলেন, ১০ টাকা আজকাল বাচ্চাদের দিলেও নিতে চায় না। অথচ, আমরা মাত্র ১০ টাকার বিনিময়ে এক কেজি গরুর মাংস কিনতে পারছি। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি।
সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, সবশেষ ৬ বছর ধরে আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি।
এ বছর উপজেলার ৫২৩ জনের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। ১০ টাকায় বিক্রি করার উদ্দেশে একটাই, যাতে সমাজের অসহায় মানুষজন মনে করেন তারা কিনে মাংস খেতে পারছে। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এমন উদ্যোগ।
আপনার মতামত লিখুন :